শাহজাদপুরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে ট্যাংকলরি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গাড়াদহ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামের মওলানা আবদুল খালেক (৬০) এবং একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবু মিয়ার ছেলে শুভ হোসেন (১৪)। নিহত দুইজনই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় একটি সিএনজি অটোরিকসা অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় একটি ট্যাংকলরি সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। এ সময় আরো কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন