কক্সবাজারে গঠিত হলো ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন
পর্যটন বান্ধব কক্সবাজার এবং পর্যটন বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অধিকতর সচেতনতা তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবার আদর্শে গঠিত হয়েছে কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।
শনিবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় সংগঠনটির কমিটি গঠন করা হয়।নবগঠিত এ কমিটিতে দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রধান মঈনুল হাসান পলাশকে সভাপতি এবং গণমাধ্যম ও সমাজকর্মী ফয়সাল মাহমুদ সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার আহমেদ গিয়াসকে সহ সভাপতি, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিনের এসাইনমেন্ট এডিটর শাহেদ ফেরদৌস হিরুকে সহ সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মো:রাশেদকে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছ সমুদ্রকন্ঠের মফস্বল সম্পাদক মোঃ সেলিম সরওয়ার চৌধুরীকে।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ বিন আব্দুল্লাহ ম্যাক্স, কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রভাষক তানজিল আহমেদ ও উদ্যোক্তা ও একাডেমিক কনসালটেন্ট
আদহাম বিন ইব্রাহিম। এবং সদস্য নির্বাচিত হয়েছেন টেকনাফ টুডে'র সম্পাদক নুরুল করিম রাসেল ও ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহী কামরান।সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশ একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করতে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণকে অপরিহার্য মনে করে। তাই পর্যটন সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ অংশ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সকলের
সাথে একযোগে কাজ করতে আগ্রহী কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ