ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৭-৪-২০২৪ বিকাল ৫:৩১

 শ্রীনগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রকিব এবং কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি সভ মো. অমিত খাঁনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক আব্দুর রকিব ও অমিত খানের বিরুদ্ধে একটি মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা ভিন্ন। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিকদের হয়রাণি বন্ধ করা হোক। বক্তারা আরো বলেন, উপজেলার সেলামতি স্বাগতমপাড়া গ্রামের এক অসহায় মা ছেলেকে এনে দেওয়া এনজিও’র ঋণের টাকা পরিশোধের জন্য ঘর বিক্রি করে দেন। ঘর বিক্রির বিষয়ে ওই নারীর বিরুদ্ধে তার ছেলে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শ্রীনগর থানা পুলিশ দুই পক্ষকে নিয়ে মিমাংসায় বসে। কিন্তু থানায় বিষয়টি মিমাংসা হয়নি। থানায় দায়ের করা অভিযোগে ২ সাংবাদিকের বিষয়ে চাঁদাদাবীর অভিযোগ আনা না হলেও আদালতে দায়ের করা মামলায় মামা শ্বশুর ও এক আত্নীয়ের সাথে শ্রীনগর প্রেস ক্লাবের ২ সাংবাদিককে আসামী করা হয়।  প্রকৃত ঘটনা তুলে ধরে অসহায় মা তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে গত ২০ এপ্রিল শ্রীনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। 
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা বলেন, শ্রীনগর প্রেস ক্লাবের উপর একটি রাজনৈতিক মহল কালো থাবা প্রসারিত করেছে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সেই মহলটি ফায়দা লুটার জন্য মামলায় ২ সাংবাদিককে আসামী করার ক্ষেত্রে পেছন থেকে কলকাঠি নাড়ছে। রাজনৈতিক মহলটি শ্রীনগর প্রেস ক্লাবের গত জানুয়ারীর নির্বাচনে যে অবৈধ হস্তক্ষেপ করে নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তা শ্রীনগরের সবারই জানা। কুচক্রি মহলটি থানা পুলিশকে ম্যানেজ করতে না পেরে বিজ্ঞ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে মামলায় ২ সাংবাদিককে আসামী করেছে। 
মাবববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক মীর রাতুল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম তাপস, দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত্ব, সদস্য মোহন মোড়ল, নাহিদ হাসান, সাইফুল ইসলাম শিপু, সাংবাদিক তাইজুল ইসলাম উজ্জ্বল, মো. রাজু আহমেদ, সাংস্কৃতিক কর্মী মাসুদ খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ