ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মেধাবী শিশুদেরকে পুরষ্কৃত করেছে বিডি চাইল্ড ট্যালেন্ট


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ১২:৫৭

৭৬ জন প্রতিভাবান শিশুশিল্পীকে পুরষ্কার প্রদান করেছে সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচার আসরে বিডি চাইন্ড ট্যালেন্ট বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।

বিডি চাইল্ড ট্যালেন্টের সাধারণ সম্পাদক বিপ্রজিৎ চন্দ জানান,  সারা বাংলাদেশ থেকে ১৫০জন প্রতিভাবান শিশুকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকে জনপ্রিয় ও প্রতিভাবান ১০ জন শিশুকে সেরা শিশুশিল্পী, ১৫ জন শিশুকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।  এছাড়াও বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৭৬ জন প্রতিভাবান শিশুকে পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা জানান,সমাজের বিভিন্ন স্তরের মেধাবী ও অবহেলিত শিশুদের প্রতিভা সবার মাঝে তুলে ধরা'র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করে বিডি চাইল্ড ট্যালেন্ট। এর পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিশুদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষা উপকরণ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। সামাজিক সচেতনতামূলক তথ্যচিত্র ও নাটক নির্মাণও করা হচ্ছে নিয়মিত। 

 অনুষ্ঠানে অংশ নিয়ে টিবি হাসপাতালের উপ পরিচালক আয়েশা আক্তার বলেন, শিশুদের মেধা বিকাশে অভিভাবকদের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিডি চাইল্ড ট্যালেন্টের সাথে যুক্ত ২০০ অধিক শিশু এবং তাদের অভিভাবক সরাসরি অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ পরিচালক ডা. আয়েশা আক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন পালিত, বঙ্গবন্ধু মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রোকেয়া বেগম, মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম মনিসহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল