শ্রীনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় রোবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পূর্ব-কামারখোলা এলাকার ভাড়াটিয়া রোবেয়া বেগম (৬০) তার নাতি আলামিনকে (৮) রেল লাইনের পশ্চিম পাশে অবস্থিত কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দিতে যান। সেখানে নাতিকে রেখে বাড়িতে ফেরার পথে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। রোবেয়া বেগম মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী। তাদের বাড়ি ফরিদপুর।
রোবেয়া বেগমের পুত্র মো. সোহেল বলেন, তারা অনেক বছর ধরে পুর্ব-কামারখোলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। তার ভাগিনাকে মাদ্রাসায় দিয়ে আসার সময় ট্রেনের ধাক্কায় তার মা নিহত হন। পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন নিহতের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান। তিনি বলেন, লাশ দাফনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা করা হবে।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান বলেন, ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত