গাজীপুরে নৌকাডুবি : জেলেদের জালে উঠল নিখোঁজ চিকিৎসকের লাশ
গাজীপুরের খিরু নদীতে নৌকা ভ্রমণে এসে বালুভর্তি ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসক অমিত কুমার সাহার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্থানীয় জেলেদের জালে উঠে আসে তার লাশ। মৃত ডা. অমিত কুমার সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা এ নবীন চিকিৎসক গাজীপুর মহানগরীর মৃত দুলাল রায়ের ছেলে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজ আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌকা ভ্রমণে বের হন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কয়েকজন কর্মী। একপর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় চলে যান। সেখান থেকে খিরু নদী দিয়ে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছান। সেখানে রাত ৮টার দিকে বিপরীতগামী একটি বালুভর্তি ট্রলারের (বলগেট) সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকা থেকে যাত্রীরা পানিতে পড়ে যান।
তিনি আরো বলেন, পরে অনেকে সাঁতরে উঠে আসতে পারলেও চিকিৎসক অমিত কুমার ও তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা তাদের উদ্ধারে কাজ শুরু করেন। রাত ১২টার দিকে তানভীরকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর সকালে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও কাজ শুরু করেন। দুপুরে চিকিৎসক অমিতের খোঁজে স্থানীয় জেলেরা খিরু নদীতে জাল ফেলেন। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধ কিলোমিটার দূরে তার নিথর দেহ জেলেদের জালে উঠে আসে।
এদিকে নৌ দুর্ঘটনায় একই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিন ইশরাক পাবনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ডা. হাসিন ইশরাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
Link Copied