ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ইউপি উপ-নির্বাচনের সদস্য পদে জয়ী সিরাজুল ইসলাম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৬:১১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ সালাম মোরগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৭১। অন্য প্রার্থীদের মধ্যে আবু সাঈদ ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৫০৩, মোঃ সোলেমান আহমদ ফুটবল প্রতীক নিয়ে ১৭৬ ভোট ও হুমায়ূন কবির বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মাত্র ২ ভোট পেয়েছেন।

এর আগে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪৪৬৮ জন ভোটারের মধ্যে ২৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ২৮ টি। এ উপনির্বাচন ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে এ ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বিজয়ী হওয়ার পর নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মরহুম জয়নাল আবেদীনের অসমাপ্ত কাজগুলো যাতে করে যেতে পারি এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। এটা আমার বিজয় নয়, একটা জনগণের বিজয়, সত্যের বিজয়।

ভোটগ্রহণ  পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন,  ওসি তদন্ত হুমায়ূন কবির এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আরিফ খান বলেন, কোন  ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে  মোঃ সিরাজুল ইসলাম তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান