তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহ্বান এমপি আসাদুজ্জামান আসাদের
তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ।
সোমবার সকাল ১১ টার দিকে রাজশাহী জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর আয়োজনে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,ছাত্রলীগের কর্মসূচি এটি সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা। সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। তবে এই যে তাপদাহ এটি নিয়ে যাতে কেউ রাজনীতি না করে। এখানে যাত্র আমরা সবাই সামাজিক ভাবে কাজ করি। এই অনুরোধটি আজকের এই ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি থেকে সমস্ত রাজনৈতিক বন্ধুদের কাছে রাখলাম।
এমপি আসাদ বলেন,ছাত্রলীগ আওয়ামী লীগের জীবনী শক্তি। শুধু তাপদাহের কারণে বৃক্ষরোপণ করছে তা নায়। এটি ছাত্রলীগের প্রতিবছরের কর্মসূচির অংশ। এই তাপদাহ আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গোটা পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের ফল আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমাদের যেমন সামাজিক ভাবে সচেতন হতে হবে,রাজনৈতিক ভাবে এগিয়ে আসতে হবে।পাশাপাশি পরম করুনাময়ের কাছেও প্রর্থনা করতে হবে যেন তিনি আমাদের এই তাপদাহ থেকে রক্ষা করেন।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম তৌহিল আল তুহিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু,সহ-সভাপতি শাহরিয়ার শিমুল,সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ,কাটাখালী পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আজম রাফি, রাজশাহী স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন রনি,রাজশাহী ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
পরে বেশ কিছু বৃক্ষরোপণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। পরে শিক্ষার্থীও অনান্যদের মাঝে বৃক্ষরোপন বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ