কুয়াকাটা পৌর ছাত্রলীগের ভাইরাল ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন,সুপার এডিট দাবী
পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু ও মোঃ বায়জিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দেহ ব্যবসা ও মাদক ব্যবসার বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমরা সত্যি বিষম্মিত"।
রবিবার (২৮ এপ্রিল) রাত ৮ ঘটিকায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তে সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌউস মৃধা, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সহ কুয়াকাটা পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
অভিযোগ অস্বীকার করে তাঁরা আরো বলেন, এগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দ্বারা মিথ্যা বানোয়াট ভিডিও তৈরী করা হয়েছে যা কুয়াকাটা পৌর ছাত্রলীগ কে হেয় প্রতিপন্ন করতে একটি একটি কুচক্রী মহল এমন কাজ করেছে।
এসময় সাংবাদিকদের বিনীত অনুরোধ করে বলেন, আপনারা উক্ত ঘটনার সঠিকভাবে যাচাই-বাছাই করলেই আসল ঘটনা বের হবে। এবং ষড়যন্ত্রকারীদের পরিচয় আরও স্পষ্ট হবে বলে আমরা মনে করি।
উল্লেখ্য, ২৭ এপ্রিল উৎপল দাস নামক ফেসবুক আইডি থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের শিবলু ও বাইজিদ সহ বেশ কয়েকজনের মাদক সেবন ও আবাসিক হোটেল থেকে চাঁদা চাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়
এমএসএম / এমএসএম
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত