ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে প্রেমের টানে দুলাভাইয়ের হাত ধরে শ্যালকের বউ উধাও


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ৩:৩৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের আলমাতলা (মসলেমপুর) গ্রামের ভ্যানচালক আরজেদ আলী ও তার ছেলে আনিছুর রহমানের পরিবারে যেন শোকের ছায়া।  রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, লজ্জা ও ঘৃণায় এই পরিবারের সকলে যেন বাকরুদ্ধ। 

অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলার আলমাতলা গ্রামে সরেজমিনে দেখা যায়, ভ্যানচালক আরজেদ আলী স্ত্রী, সন্তান ও নাতী-নাতনী নিয়ে কোনমতে সংসার চালাতেন। কিন্তু বিপত্তি ঘটে নিজ জামাই এক সন্তানের জনক জুয়েল (৩০) ও দিনমজুর আরজেদ আলীর ছেলে আনিছুর রহমান এর স্ত্রী ১ সন্তানের জননী সুমাইয়া (২০) কে নিয়ে। ভ্যানচালক আরজেদ আলীর মেয়ে নাছিমা ও জামাই জুয়েল রাজধানী ঢাকার একটি গার্মেন্টস এ চাকরি করতো। বেশ ভালোই চলছিল তাদের সুখের সংসার।

তাদের একমাত্র ছেলে নাহিদ দৌলতপুর উপজেলার ঘোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছেলের লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার অজুহাতে  জামাই জুয়েল মাঝে মাঝেই গ্রামের বাড়িতে আসার সুবাদে আলমাতলা গ্রামে তার শশুর বাড়িতে অবস্থান করতেন।  এই সুযোগে জুয়েল তার শ্যালকের স্ত্রী সুমাইয়া এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে জুয়েল ও সুমাইয়া তাদের উভয়ের শশুরবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ও পরিধেয় কাপড় চোপড়সহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
 
অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে আনিছুর রহমান এর বাবা আরজেদ আলী দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  একদিকে নিজের স্ত্রী তার আপন দুলাভাই এর সাথে প্রেমের টানে বাড়ি ছাড়া, অন্যদিকে  নিজের বোনের সংসার ভাঙ্গা এমন উভয় সংকটে লজ্জায়, ঘৃনায় ও টাকা- স্বর্নালংকার হারানোর শোকে পুরো পরিবারটি আজ দিশেহারা। 
তাদের এই দুঃসময়ে কোন সহৃদয় ব্যাক্তি এদের সন্ধান পেয়ে থাকলে ০১৯২৪৮১৪৩৮১ ও ০১৩১৪৫১৭৪৫৬  নং এ যোগাযোগ করে এই অসহায় পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ানোর ভ্যানচালক আরজেদ আলী অনুরোধ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার