ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ‘বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:১

গাজীপুর মহানগরের সালনার টেকিবাড়ি এলাকায় মোছা. জান্নাতুল (৪) ও মাহিম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

২৮ এপ্রিল রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সালনার টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মোছা. জান্নাতুল গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সালনার টেকিবাড়ি গ্রামের মো. শাহজাহানের মেয়ে ও মাহিম (৪) গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডী গ্রামের শাহ্ আলমের ছেলে। শাহ্ আলম সালনার টেকিবাড়ি গ্রামের বুলবুল আহমেদের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে গাজীপুরের ইপসা এলাকার একটি সোয়েটার কারখানায় কাজ করেন।

নিহত শিশু মাহিমের মামা মাসুদ রানা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে টেকিবাড়ি এলাকার ভাড়া বাড়ির পাশে খেলছিল শিশু মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মাথায় পানি দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাৎক্ষণিকভাবে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জান্নাতুলের বাবা শাহজাহান বলেন, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমি বাসায় বসেছিলাম। হঠাৎ জান্নাতুল দৌড়ে এসে জানায় কুকুর তাড়া করেছে বলে হাঁপিয়ে উঠে। কোনোকিছু বুঝে উঠার আগেই জান্নাতুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের মরদেহ রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসনিন জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউর করিম বলেন, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ার কথা জানিয়েছেন। ওরা কিছু খেয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন