তানোরে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক
রাজশাহীর তানোর উপজেলাজুড়ে বোরো ধান কাটা মাড়াই শুরু করা হয়েছে। আকাশের আবহাওয়া অনুকূলে থাকায় ধান ও খড় ভালো ভাবে শুকিয়ে বাড়িতে তুলতে পারছেন বোরো চাষিরা। আসা করা যাচ্ছে সপ্তাহ দু-এক দিনের মধ্যে সব বোরো ধান কাটা ও মাড়াই করে সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবে কৃষকরা।
প্রতি বছরের ন্যায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় বোরো জমির ধান পেকে সোনালী রঙে শোভা ছড়াচ্ছে জমিতে। অন্যদিকে আলু উত্তোলনের জমিতে লাগানো বোরো ধান সবুজ হয়ে বেড়ে উঠছে।
কৃষকরা জানান, এবার আগেই বহিরাগত শ্রমিক আসায় এলাকার শ্রমিক দিয়ে ধান কাটতে গতবারের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না কৃষকদের। গতবছর বহিরাগত শ্রমিকরা না আসার কারণে স্থানীয় শ্রমিকরা নিজেদের ইচ্ছেমতো শ্রমের মূল্য বাড়িয়ে কেউ পাইট হিসেবে কেউ জমি ঠিকা নিয়ে করেছিলেন ধান কাটা কাজ। ফলে শ্রমিক নিয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছিল কৃষকদের। কিন্তু এবার আগে ভাগেই বহিরাগত শ্রমিকরা আসায় স্বস্তিতে বোরো ধান কাটতে পারছেন কৃষকরা।
তানোর পৌরসভা আমশো মোড়ের ধান ব্যবসায়ী মাসুদ রানা জানান, পাকি ১১শ টাকা মন ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরও বাড়বে। আমাদের উপজেলায় কাচি পাকি দুই ধরনের হিসাব হয়। ২৮ কেজিতে কাচি ১ মন, বাজার মূল্য ৭০০ টাকা, আর ৩৭ কেজিতে পাকি ১ মন বাজার মূল্য ১১০০ টাকা।
এমএসএম / এমএসএম
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
Link Copied