পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত দাবদাহে অসুস্থ দুই শিক্ষার্থী
পটুয়াখালীর কলাপাড়ায় 'কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের' দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অতিরিক্ত দাবদাহে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাঁদেরকে ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষন বিদ্যুৎ না থাকায় মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীদের বাহিরে নিয়ে এসে পানি পান করান। পরে ভবনের নিচে বাতাসের ব্যবস্থা করলে তারা সুস্থ হয়। এবং শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। অন্যান্য শিক্ষার্থীদেরকে খোলা জায়গায় রাখা হয়।
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, গতকাল থেকে স্কুল খোলা। কালকে সমস্যা হয়নি আজকে দশটায় ক্লাস শুরু কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি এবং দুপুর একটার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দেই। এর মধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করেছি পরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাথা ব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন।
কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসারের দ্বায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, অসুস্থ হওয়ার সাথে সাথেই খবরটা আমরা পেয়েছি। এখনই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, গাছের ছায়া এলাকায় বেশি বেশি থাকার আমরা পরামর্শ দিচ্ছি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
Link Copied