ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৪:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম। 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে না থাকা দুই ক্রিকেটার আনরিখ নর্কিয়া ও কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টিতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রায়ান রিকেলটন ও ওটনিয়েল বার্টমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নর্কিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফিরেছেন আইপিএল দিয়ে। রিকেলটন সর্বশেষ এসএ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ১০ ম্যাচে করেছিলেন ৫৩০ রান। ডি ককের সঙ্গে ওপেনিংয়ে তাকে জুটি বাঁধতে দেখা যেতে পারে। 


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ডি ককের শেষ বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিনি ওয়ানডেকে বিদায় বলেছিলেন। প্রথমবারের মতো সুযোগ পাওয়া ৩১ বছর বয়সী পেসার বার্টমান এসএটি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন ১৮টি, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে আছেন চারজন পেসার। নর্কিয়া, বার্টমান ছাড়া আছেন কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েৎজি। এ ছাড়া রিজার্ভ হিসেবে আছেন নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি। স্পিনার আছেন তিনজন—কেশব মহারাজ, তাব্রেইজ শামসি ও বিওর্ন ফোরটুইন। একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মার্কো ইয়ানসেনের।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা গেলেও ফাফ ডু প্লেসি নেই দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। নেই রেসি ফন ডার ডুসেনও। এরপরও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে অনেক শক্তিশালীই বলতে হবে। প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে দেখা যাবে—হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, এইডেন মার্করাম, ট্রিস্তান স্টাবসকে।

 

Israt / Israt

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে