ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৬:১৪
রাজশাহীর বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেনের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে গাঁজা প্যাকেটজাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন ও এসআই কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মা-ছেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছলে বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেয়ার জন্য প্যাকেটজাত কর‍ার সময় হাতেনাতে ২০ কেজি গাঁজাসহ শাহানাজ বেগম ও তার ছেলে  নয়নকে আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা