চোট থেকে ফিরেই বিশ্বকাপ দলে আর্চার
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা পেসার জফরা আর্চার। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার ক্রিস জর্ডানও দলে ফিরেছেন।
তাঁকে সুযোগ দিতে বাদ পড়তে হয়েছে ক্রিস ওকসকে। অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার টম হার্টলিও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে নেতৃত্ব দেবেন যথারীতি জস বাটলার।
কনুই ও আঙুলে পাওয়া চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন আর্চার। এ সময়ে মিস করেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন দফা শল্যবিদের ছুরির নিচেও যেতে হয়েছে তারকা ইংলিশ পেসারকে। পুরোপুরি সেরে ওঠার পর গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ দিয়ে মাঠে ফেরেন আর্চার।
মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচ খেলে ভারতে যান আইপিএলে অংশ নিতে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কয়েকটি ম্যাচেও খেলেছিলেন। তবে আবার কনুইয়ের চোটে পড়ায় ছিটকে যান মাঠের বাইরে। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকলেও খেলা হয়নি ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও। সেই আর্চার এখন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরতে যাচ্ছেন।
ওকস ইংল্যান্ডের সাদা বলের দলে নিয়মিত মুখ ছিলেন। তাঁর বাদ পড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দলের একমাত্র চমক বলা যায়। এ ক্ষেত্রে লোয়ার অর্ডারে জর্ডানের বড় শট খেলার সামর্থ্যেই তাঁকে এগিয়ে রেখেছে। ২০২৩ সালে ভাইটালিটি ব্ল্যাস্টের পর থেকে স্বীকৃত টি-টোয়েন্টিতে জর্ডানের গড় ৩০.০৫, স্ট্রাইকরেটে ১৬০.৫৩। তাঁর ফিল্ডিং ও ডেথ বোলিংও নিঃসন্দেহে বিবেচনায় এসেছে।
বিশ্বকাপের আগে আগামী ২২ মে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজের আগেই আইপিএলে খেলতে থাকা ইংলিশ ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন বার্বাডোজে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
Israt / Israt
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ