চট্টগ্রামে ২০০ থেকে ১৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩, ৫ ও ৭ মের সেই তিন ম্যাচের টিকিটের মূল্য আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকার বিনিময়ে দেখা যাবে খেলা।
টিকিট পাওয়া যাবে বিসিবির ওয়েবসাইটে ও ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সাগরিকার টিকিট বিক্রয় কেন্দ্র (বিটাকের কাছে) ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিরিজের প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে ও তৃতীয় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচ ১০ ও ১২ মে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।
চট্টগ্রামে কোন গ্যালারির টিকিটের কত দাম
গ্যালারি টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০
রুফটপ হসপিটালিটি ১৫০০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০
ক্লাব হাউজ ৫০০
পূর্ব গ্যালারি ৩০০
পশ্চিম গ্যালারি ২০০
Israt / Israt
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!