ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ এবং পাট (আঁশ) বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হেসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ অন্যরা।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। তিনি বলেন, ভোলাহাট সদর ইউনিয়নে ৯’শ জন, গোহালবাড়ি ইউনিয়নে ৯’শ ৫০ জন, দলদলী ইউনিয়নে ৯’শ জন, জামবাড়িয়া ইউনিয়নে ৬’শ ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক উল্লেখিত সুবিধা পাবেন।
ভোলাহাট উপজেলায় মোট ৩ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে।
অপরদিকে ১/২০২৩-২৪ মৌসুমে পাট (আঁশ) বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। প্রতি কৃষক প্রতি বিঘার জন্য পাট (আঁশ) বীজ ক্ষেত্রে এক কেজি পাট (আঁশ) বীজ বিনামূল্যে সহায়তা প্রদান পাবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied