ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মির্জাগঞ্জে হাঁস-মুরগি নিয়ে কথাকাটির জেরে হামলায় আহত ৩


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৬:৩৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় মিনারা (৫৫), জেসমিন (২২) ‍এবং ইমরান সিকদার (২০) নামে তিনজন গুরুত্ব আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (১৮ আগস্ট) মিনারা বেগম ৯ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা করলে ২নং আসামি মো. শাহজাহান ফকিরকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করেন পুলিশ।

অন্য আসামিরা হলো- মামুন ফকির, আয়ুব আলী ফকির, সজীব ফকির, মনির হোসেন, রাহীমা, আমেনা, শারমিন, লাকী। এছাড়া অজ্ঞাত আরো ৪-৫ জনকে ‍আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের একই বাড়ির শাহজাহান ফকির জেসমিনের ঘরের সামনে একটি ধানের পালা দেন। ওই ধানের পালার পাশে কীটনাশক দেয়াই জেসমিনের ১০-১৫টি হাঁস-মুরগি মারা যায়। মামুনের জমিতে কিছু হাঁস ঢুকে পড়ে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান, মামুন ফকির, আয়ুব আলী ফকির, সজীব ফকির, মনির হোসেন, রাহীমা, আমেনা, শারমিন, লাকী ‍এবং আরো ৪৫ জন জেসমিনের ওপর হামলা চালায়।

জেসমিনের ডাক-চিৎকার শুনে তার চাচিশাশুড়ি মিনারা ও ইমরান ছুটে এলে তাদের হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি পেটাতে থাকে। মিনারাকে মাথায় লাঠি দিয়ে আঘাত, জেসমিন ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তলপেটে লাথি মারে ও ইমরানের হাত ভেঙে ফেলে। পরে স্থানীয় লোকজন  তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ‍এলে কর্তব্যরত চিকিৎসক মিনারাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য দুজনকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান