ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নোটিশ পাঠিয়ে মনোনয়ন জমা দেওয়ার অনুরোধ প্রার্থীকে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৪৬

উচ্চ আদালতের নির্দেশ পালনে জয়পুরহাটের আক্কেলপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকীর বাড়িতে নোটিশ পাঠিয়ে মনোনয়ন জমা দেওয়ার অনুরোধ করেছেন জেলা রির্টার্নিং কর্মকর্তা। সেই নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন ওই প্রার্থী। তবে নির্বাচনে অংশগ্রহণ করবেন মর্মে জানিয়েছেন ওই প্রার্থী।
আগামী ৮মে আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ হয়েছে।  উপজেলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনী প্রাচারণা পরিচালনা করছিলেন। তবে নাজমা আখতার লাকী তার মনোনয়ন জমা দিলে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা হবে ৩ জন।
ওই প্রার্থী সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেন নাজমা আখতার লাকী। সেই মোতাবেক তিনি নির্বাচনী তপসীল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের অনলাইনে আবেদন করার সময় সার্ভারে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে চেষ্টা করেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তিনি মনোনয়ন পত্র দাখিল করতে ব্যার্থ হন। এর পর গত ২২ এপ্রিল তিনি নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদন উচ্চাাদালত আমলে নিয়ে গত ২৩ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২ জন বিচারপতি জয়পুরহাট জেলা রির্টানিং কর্মকর্তাকে আদেশপত্র প্রাপ্তির দুই দিনের মধ্যে ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেওয়ার আদেশ দেন। সেই আদেশ অমান্য করে তার মনোনয়নপত্র জমা না নেওয়ায় তিনি মঙ্গলবার আবারও উচ্চ আদালতের দারস্থ হন। এর পরে বুধবার দুপুরে জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা তাকে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নাজমা আখতার লাকীর বাড়িতে নোটিশসহ লোক পাঠান এবং মুঠোফোনে অবগত করেন। তবে সেই নোটিশ গ্রহন করেননি ওই প্রার্থী। তবে নির্বাচনে অংশ নিবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
ওই নোটিশে দেখা যায়, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী অনলাইনে নন রেজিষ্টার্ড প্রার্থীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করে মনোনয়পত্র দাখিলের কথা বলা আছে। সেই সঙ্গে ওই প্রার্থীকে মনোনয়ন পত্র দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

নাজমা আখতার লাকী বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আমার মনোনয়ন পত্র জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আবারও আদালতকে বিয়টি জানালে আদালত পূনরায় আমার মনোনয়নপত্র জামা নিতে রির্টানিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আমি নির্বাচনে অংশ গ্রহন করবো। আমাকে নিয়ে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।

রিটার্নিং ও জেলা  নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে মনোনয়নপত্র জমা দিতে একটি নোটিশ দিয়ে লোক পাঠিয়েছি এবং ফোন করেছি। এখন পর্যন্ত সে আমাদের কাছে মনোনয়ন পত্র জমা দিতে আসেননি। 
জানতে চাইলে তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইন সার্ভার চালু থাকবে। এই সময়ের পর তিনি মনোনয়ন জমা দিতে আসলে নির্বাচন কমিশনে আবারও কথা বলতে হবে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা