ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:১৯
পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান দুলাল (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর জখম হয়। বুধবার(১ মে) রাত ৯ টার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা  গ্রামের বাসিন্দা। সে ঐ গ্রামের হুমায়ুনের কবির মোল্লার ছেলে। সে গত তিনদিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান নীজ মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও  শিশু সন্তান নিয়ে কলাপাড়া উপজেলার টিয়াখালী  ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে  কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কর সিক্সলেন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি মিনি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর  জখম হয়।স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাদেরকে  উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বরিশালের রেফার করেন।পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পৌঁছলে চিকিৎসক সাইদুর রহমানকে  মৃত্যু ঘোষণা করে। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩