ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এমবাপ্পেকে রেখেই চলে গেল পিএসজির বাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৩:১০

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেয় বরুশিয়া ডর্টমুন্ড। এদিন ডর্টমুন্ডের ঘরের মাঠের গ্যালারিতে হলুদের ঢেউ দেখেছে ফরাসি ক্লাবটি। ম্যাচটিতে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মান ক্লাবটি।

যদিও পিএসজির আশা এখনও শেষ হয়ে যায়নি। পরের লেগে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে তারা। তবে এর আগেই ডর্টমুন্ডের কাছে হারার পর ফরাসিদের ক্লাবটির তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভিন্ন এক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের পর এমবাপ্পেকে রেখেই বিমান বন্দরে চলে গেছে পিএসজির টিম বাস! এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন।

ডর্টমুন্ডের মাঠে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফরাসি এই তারকা। প্রথমার্ধে মাত্র ২৬ বার বল স্পর্শ করেছেন, একবার শুধু ডর্টমুন্ডের পোস্ট কাঁপালেও জালের দেখা পাননি তিনি। এর মধ্যে টিম বাস মিস করাটায় এমবাপ্পেকে নিয়ে অনেকেই হাস্যরসে মেতে উঠেছেন।

যদিও ফরাসি তারকাকে রেখে যাওয়ার সঙ্গে পারফরম্যান্সের কোনো সম্পর্ক ছিল না। মূলত ড্রাগ টেস্টের অংশ হিসেবে তাকে তখন থেকে যেতে হয়েছিল। এমন তথ্যই জানিয়েছে ফরাসির ওই দৈনিক পত্রিকাটি।

‘লা পারিসিয়ান’ জানিয়েছে, এমবাপ্পেকে রেখে পিএসজির দলীয় বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে। মূলত সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে দলীয় বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে একটি প্রাইভেট কারে বিমানবন্দরে যোগ দেন সতীর্থদের সঙ্গে।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে পিএসজি হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে পিএসজি। জার্মানি ছাড়ার আগে ওই ম্যাচকে ঘিরেই বার্তা দিয়ে রেখেছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হাফ টাইম। এখন সামনে প্যারিস।’ এর মানে এখনও ফিরতি লেগের ৯০ মিনিট বাকি। আর সে ম্যাচটি হবে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে। ব্যাপারটা ডর্টমুন্ডের জন্য একধরনের সতর্কবার্তাও।

 

Israt / Israt

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে