ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জোড়া গোলে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৩:১৬

সৌদি আরবে আলো ছড়িয়েই যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা। এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসরের। ৫৭ মিনিটে খালিজের জালভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। এতে  চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।

মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোরা। শেষ চারের প্রথম ম্যাচে গত মঙ্গলবার আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

 

Israt / Israt

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!