রৌমারী উপজেলাকে মডেল উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি
৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী। তার প্রতীক হচ্ছে টেলিফোন মার্কা। আগামী ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী বলেছেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। আমার মার্কা টেলিফোন। আগামী ৮ তারিখে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে স্বচ্ছলতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। মাদক ও দূর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য তিনি এলাকাবাসির কাছে দলমত নির্বিশেষে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন। আমি গত চতুর্থ দফা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হই। ওই সময়ে এই উপজেলার রাস্তা ঘাট, ব্রীজ সহ নানা সমস্যায় জর্জরিত ছিল। আমি নির্বাচিত হয়ে উপজেলার গ্রামীন অবকাঠামোগত প্রায় অধিকাংশ সমস্যাগুলো নিরোসন করেছি। অনেক গরীব দুখি মানুষের বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধি ভাতাসহ সরকারি সকল সুবিধা স্বচ্ছলতার সহিত নিশ্চিত করেছি। উপজেলা পরিষদ সব সময়ে দালাল মুক্ত রেখেছিলাম। সেই আলোকে আমি আবারো উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। তাই আপনাদের কাছে আবারো সেই সুযোগটি চাই।
রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২’শ তিনটি গ্রাম রয়েছে। যাদুরচর, কর্তিমারী বাজার, চুলিয়ার চর বাজার, ইজলামারী, গোয়ালগ্রাম বাজার, চাক্তাবাড়ি, রৌমারী বাজার, বড়াইকান্দি বাজার, টালুয়ারচর, খঞ্জনমারা, বাগুয়ারচর, পাখীউড়া বাজার, শেখের বাজার, চরশৌলমারী বাজার, কাজাইকাটা, চর ইটালুকান্দা, আমবাড়ী, গাছ বাড়ী ইটানুকান্দা,খড়ানীর চর, শান্তির চর, গেন্দার আলগা বাজার, সোনাপুর বাজার,ফুলকার চর, মিয়ারচর, হাজীরহাট, টাপুরচর, দাঁতভাঙ্গা বাজার, চরবন্দবেড় এলাকাসহ উপজেলার সকল গ্রামে গণসংযোগ করে আসছি। ভোটারের মাঝে ব্যাপক সাড়াও পাচ্ছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ