ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল বৃদ্ধের লাশ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৫:৪০

নিখোঁজের ৫দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে বৃহস্পতিবার (২ মে) সকালে তৈমুল হক (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত, তৈমুল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ননতোর-গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন। 

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই ভুট্টাক্ষেতের মালিক আমিরুল ইসলাম ক্ষেতে সেচ দিতে গেলে দুর থেকে গন্ধ পান এবং ক্ষেতে ঢুকলে একটি মরদেহ দেখতে পান।  তাৎক্ষণিক থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে এডিশনাল এসপি (অবস এন্ড ক্রাইমস) আসাদুজ্জামান, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এদিকে, নিহত'র ভাই নজরুল ইসলাম জানান, আমার ভাই তৈমুল গত শনিবার সকালে আত্মীয়র বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। সেদিন থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। নজরুল আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে রামপুর এলকায় একজন বয়স্ক লোকের লাশ পাওয়া গেছে শুনে আমি সেখানে গিয়ে লাশটি দেখে ভাই তৈমুলের বলে চিনতে পারি।

থানার ওসি আরো জানান, এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মৃত তৈমুল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি।  থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির