রৌমারীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২১ টি মামলা
কুড়িগ্রামের রৌমারীতে সড়কে শৃঙ্খলা আনতে কাগজপত্র ও ফিটনেসবিহীন যানবাহন, অপ্রাপ্তবয়স্ক, লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান দিয়েছেন ট্রাফিক পুলিশ। জানা যায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর নির্দেশে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। পুলিশের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।
সরেজমিনে দেখা যায়, কাগজপত্রবিহীন যানবাহন, অপ্রাপ্তবয়স্ক চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন পুলিশ সদস্যরা। এসময় সকাল থেকে কাগজপত্রবিহীন ১৫টি মোটরসাইকেল, ০১ টি ভটভটি আটক ও হেলমেট ও লাইসেন্সবিহীন ০৫ জন চালককে জরিমানা করা হয় বলে জানা যায়। অভিযানকালে, পুলিশের পক্ষ থেকে চালকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ দিতেও দেখা যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম, রৌমারী ট্রাফিক সাব ইন্সপেক্টর (টিএসআই) আব্দুল হাই, সহকারী ট্রাফিক সাব ইন্সপেক্টর (এটিএসআই) আবু তালেব, কন্সটেবল মেরাজুল ইসলাম, খোরশেদ আলম ও সাইদ প্রমুখ।জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম বাণীউল আনাম বলেন, কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর নির্দেশে রৌমারী ও রাজিবপুরে ট্রাফিকের বিশেষ অভিযান চলছে। বর্তমানে সড়কে ট্রাফিকের নিয়ম না মানা, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা, দুর্ঘটনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি করা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধ মোটরসাইকেল নিয়ে কেউ যেনো প্রভাব বিস্তার করতে না পারে এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। জনসাধারণের স¦াভাবিক জীবনযাত্রা নিশ্চিত ও সড়কে দুর্ঘটনা প্রতিরোধ করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান