ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ২:২১

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। গত বৃহস্পতিবার ২ মে ছিল তৃতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের ৪ প্রার্থী। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সালমা আক্তার।

জানাযায়- চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, মশিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আতিয়ার রহমান বাঁধন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দলীয় প্রতিক না থাকায় সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন শেষে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন নি।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির প্রিন্স মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি রোকসানা আক্তার লিপি এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার মিতা।

উল্লেখ্য- তৃতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১২ মে পর্যন্ত।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান