ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খরতাপে লিচুর গুটি নষ্ট হওয়ায় ক্ষতির শঙ্কায় গুরুদাসপুরের কৃষক ও ব্যবসায়ী


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ১:৫৪

মৌসুমের শুরুতে খরতাপ ও শিলা বৃষ্টির কারণে ঝরে পড়েছে লিচুর মুকুল। গাছে গাছে দেখা মিলছে শুধু শিষ। দুই একটি শিষে দেখা যাচ্ছে লিচুর গুটি। যে কারণে লিচুর ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন গুরুদাসপুরের কৃষক ও ব্যবসায়ীরা।

নাটোর জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় গুরুদাসপুর উপজেলায়। গত বছর এ উপজেলায় ৪১০ হেক্টর জমিতে ৫৭০ টি বাগানে লিচু চাষ হয়েছিল। এবছর এ উপজেলায় একই পরিমান জমিতে লিচু চাষ হয়েছে। এমনকি গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে রয়েছে বৃহত্তম লিচুর মোকাম। 

গুরুদাসপুর উপজেলা ছাড়াও পাশের সিংড়া, বড়াইগ্রাম ও নাটোর সদর থেকেও এই মোকামে লিচু বিক্রি করতে আসেন কৃষকরা। এ মৌসুমে অনেকের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হয়ে উঠে লিচুর ব্যবসায়। এবছর খরতাপ ও শিলা বৃষ্টির কারণে গাছের মুকুল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে রয়েছে কৃষক ও ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর, মোল্লাবাজার, বেড়গঙ্গারামপুর, হামলাইকোলসহ বিভিন্ন লিচু বাগানগুলোতে দেখা যায় গাছে গাছে শুধু শিষ রয়েছে মুকুল নেই। বাগান ব্যবসায়ীরা জানায় এবছরে লিচু বিক্রি তো দুরের কথা খাবার লিচুও আমাদের কিনে খেতে হবে।

বাগান মালিক জনি মোল্লা বলেন- আমার ৩টি লিচুর বাগান রয়েছে। অগ্রিম টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু বর্তমান বাগানের পরিস্থিতি দেখে ব্যবসায়ীরা আমার কাছে এসে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন এবার আমার অনেক ক্ষতি হয়ে গেল। আপনার টাকা দিব কি করে।

লিচু ব্যবসায়ি রুবেল হোসেন বলেন- গরু বিক্রি করে এবছর আমিও আমার ভাই মিলে ৮টি বাগান কিনেছিলাম ১০ লাখ টাকা দিয়ে। শিলা বৃষ্টি ও খরতাপে গাছগুলোর কুড়ি নষ্ট হয়ে গেছে। তাতে লিচু বিক্রি করে অর্ধেক টাকাও উঠবে না। আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমাদের এখন কি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ বলেন- শিলা বৃষ্টি ও খরতাপে এবছর লিচুর ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে লিচু গাছে যে পরিমান কুড়ি রয়েছে তা রক্ষায় সেচ ও স্প্রে করার  জন্য আমরা কৃষকদের নিয়োমিত পরামর্শ দিচ্ছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির