বটিয়াঘাটায় উপজেলা নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা, ভোটাদের দ্বারে দ্বারে প্রার্থীরা
আগামী ৫জুন ৪র্থ ধাপে বটিয়াঘাটা উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় এলাকায় উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের জানান দিতে ইতিমধ্যে প্যানা, পোস্টার, লিফলেট ও বিভিন্ন উৎসবে স্ব-স্ব দলীয় অনুসারিদের সাথে নিয়ে গণসংযোগের পাশাপাশি সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেছে চলেছে। আগামী ৯মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনকে সামনে রেখে প্রার্থীরা প্রস্তুতি গ্রহণ করছে বলে জানাযায়। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদে যে সকল চেয়ারম্যান প্রার্থীদের নাম জোরেসরে শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশিষ্ট শিল্পপতি মোতাহার হোসেন শিমু, সাবেক যুবলীগনেতা মোঃ রাসেল কবির, জাতীয়পার্টির সমার্থিত জাতীয় ছাত্রসমাজের উপজেলা সভাপতি সাংবাদিক শাওন হাওলাদার ও সাংবাদিক লায়ন মোল্লা শামিম (শিবলী)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তরুন সমাজসেবক মোঃ জুবাইরুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার। এদিকে আগামী ৫জুন নির্বাচনের দিনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে মোঃ জুবাইরুল হক উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, ধর্মীয় ও সামাজিক উৎসব ও জনগুরুত্বপূর্ন এলাকায় ব্যাপক গণসংযোগের পাশপাশি সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যার ফলে যুবসমাজ ও সাধারন ভোটারদের মাঝে জুবাইরুল হক ব্যাপক আস্তাঅর্জন করতে সক্ষম হয়েছে বলে জানাযায়। এ ব্যাপারে তরুন সমাজের অহংকার জুবাইরুল হক এ প্রতিবেদককে বলেন, আমি নির্বাচিত হলে উপজেলার সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করবো। এছাড়া তিনি আরও বলেন ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ করবো এবং কৃষকদের ফসল উৎপাদনের লক্ষ্যে সরকারী সকল খাল ও জলশয় সস্কারের পাশাপাশি উন্মুক্ত রাখবো। সব মিলিয়ে আগামী ৫জুন নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ পুরোদমে বইতে শুরু করেছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা