ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

স্ত্রীর উপস্থিতিতেই জ্বলে উঠলেন স্টার্ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৪:৫৪

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্টার্ক কিছুতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। যার কারণে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ান এই পেসার কলকাতা নাইট রাইডার্সের চাপ আরও বাড়িয়ে দিচ্ছেন! মাঝে ইনজুরির কারণে তিনি এক ম্যাচ খেলতে না পারায়, তেমন আক্ষেপ দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজি কিংবা সমর্থকদের মাঝেও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি বদলাতে চেয়েছিলেন স্টার্ক, ক্রিকেটার স্ত্রী অ্যালিসা হিলির উপস্থিতিতে কিছুটা পারলেনও বটে!

 
গতকাল (শুক্রবার) ওয়ানখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা। যেখানে চলতি আসরে নিজের সেরা ম্যাচটি খেলে ফেললেন স্টার্ক। ৩৪ বছর বয়সী এই অজি পেসার আগের ৮ ম্যাচে কেবল ৭ উইকেট নিতে পেরেছিলেন। সঙ্গে ছিল রানের বোনাস। আসরজুড়ে খরুচে এই বোলার গতকালের ম্যাচে একাই ৪ উইকেট নেন। আর তাতে মুম্বাইয়ের বিপক্ষে ২৪ রানের জয় নিশ্চিত হয় কলকাতার।

স্টার্কের এমন জ্বলে ওঠার পেছনে বেশকিছু কারণের কথা উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা। যার বেশিরভাগেরই আঙুল স্ত্রী অ্যালিসা হিলির দিকে। অস্ট্রেলিয়ান নারী দলের এই অধিনায়ক চলতি আসরে প্রথমবার গতকাল স্বামী স্টার্ককে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির হয়েছিলেন। নিজের শেষ ওভারে স্টার্ক যখন আগুনে বোলিং করছেন, তখন টিভি ক্যামেরা বাববার খুঁজছিল অ্যালিসাকে। পরে ম্যাচ জয়ের পর স্টার্ক-হিলি দম্পতিই উঠে যান ভক্তদের আগ্রহের কেন্দ্রে। যাকে অনেকেই ‘লেডি লাক’ বলে উল্লেখ করছেন। অর্থাৎ হিলির উপস্থিতিতেই কলকাতার পেসারের এমন জ্বলে ওঠা!

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!