দুর্যোগ মন্ত্রনালয় বিশ্বে এখন রোল মডেলঃ দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী মহিববুর রহমান
আগামী দুই-তিন মাস বাংলাদেশের দুর্যোগকালীন সময়। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে বসে আছে দুর্যোগ মন্ত্রণালয়। দেশে দুর্যোগ আসলে উন্নত প্রযুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করা হবে। শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশের দুর্যোগ মোকাবেলায়ও বাংলাদেশর দু্র্যোগ মন্ত্রনালয় ভূমিকা রাখে।
শনিবার দুপুরে দেড় হাজার কৃষকের মাঝে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত হবে বলে ঘোষণা দেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা কৃষি অফিসের আয়োজনে মৌসুমে রূপসী আউল ধান আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া তিনি উপজেলা দরবার হলে মাসিক সভায় অংশগ্রহণ করেন। এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস