ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন, গ্রেপ্তার-১


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-৫-২০২৪ বিকাল ৫:৫১

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত সিদ্দিকুর রহমান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেন। ভুক্তভোগী শিক্ষার্থীকে রোববার (৫ মে) কুড়িগ্রাম সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষার জন্য প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, দলদলিয়া ইউনিয়নে। উলিপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের ওই শিক্ষার্থী এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন। প্রতিবেশি তফির উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান (২০) ওই শিক্ষার্থীসহ একই মাদ্রসায় পড়ার সুবাদে প্রায় সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই শিক্ষার্থী প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে সিদ্দিকুর আত্মহত্যাসহ বিভিন্ন ভয়ভীতি দেখান। এক পর্যায়ে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিদ্দিকুর রহমান ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষন করেন। গত ১ মে দুপুরে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে পুণরায় ধর্ষন করেন। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে সিদ্দিকুরের পরিবারের লোকজন এসে তাদের বিয়ে দেয়ার সম্মতি জানিয়ে পাশ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নে এক আত্বিয়ের বাড়িতে পাঠিয়ে দেন। পথিমধ্যে সিদ্দিকুর রহমান ওই ইউনিয়নের পাঁচপীর বাজারে শিক্ষার্থীকে রেখে সটকে পড়েন। এ দিকে দীর্ঘ সময় সিদ্দিকুর রহমান ফিরে না আসায় ওই শিক্ষার্থী বিপাকে পড়েন। এ সময় এলাকার লোকজন শিক্ষার্থীর কাছে ঘটনা শুনে স্বজনদের খবর দিলে তারা এসে তাকে বাড়িয়ে নিয়ে যান।  

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা সিদ্দিকুর রহমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে শনিবার (৪ মে) রাতে উলিপুর থানায় মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ধর্ষনের অভিযোগে মামলা হলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরিক্ষা সম্পূর্ণ করার জন্য রোববার (৫ মে) কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির