ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

লেভারকুসেনের এবার ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ১:৫

লেভারকুসেনের অপরাজেয় যাত্রা চলছেই। সেই যাত্রায় এবার তারা স্পর্শ করেছে ৫৯ বছরের পুরোনো একটি রেকর্ড। জার্মানির বুন্দেসলিগায় গতকাল জাবি আলোনসোর দল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

এই জয়ে নিজেদের অপরাজেয় যাত্রাটা লেভারকুসেন নিয়ে গেছে ৪৮ ম্যাচে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে এটা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। এর আগে এই রেকর্ডে একক অধিকার ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার।

বেনফিকা ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে ৪৮ ম্যাচ অপরাজিত ছিল। লেভারকুসেন তাদের পরের ম্যাচটি খেলবে ইউরোপা লিগে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগের সেই ম্যাচে জাবি আলোনসোর দল না হারলে উঠে যাবে ইউরোপা লিগের ফাইনালে। একই সঙ্গে এককভাবে ইউরোপে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি অপরাজিত রেকর্ডের মালিকও হয়ে যাবে তারা। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল লেভারকুসেন।

রোমা ম্যাচসহ এ মৌসুমে লেভারকুসেনের আর সম্ভাব্য পাঁচটি ম্যাচ আছে। লিগে দুটি, জার্মান কাপের ফাইনাল আর রোমার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগসহ ফাইনাল। সব কটি ম্যাচে অপরাজিত থাকলে ইউরোপের প্রথম দল হিসেবে তারা এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত থাকার রেকর্ড গড়বে।

 

Israt / Israt

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে