দেবীগঞ্জ উপজেলা নির্বাচন
চেয়ারম্যান পদপ্রার্থীর একান্ত ভিডিও ভাইরাল
আসন্ন দ্বিতীয় ধাপের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা যখন তুঙ্গে তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে চেয়ারম্যান পদ প্রার্থী মদন মোহন রায়কে এক নারীর সাথে একান্তে খুনসুটি করতে দেখা যায়।
বিষয়টি সামনে আসায় মদন মোহন রায়ের নির্বাচনী প্রচারণা থেকে ইতিমধ্যে অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে ভোটের মাঠে সমীকরণে ধীরেধীরে পরিবর্তন আসতে শুরু করেছে।
মদন মোহন রায়ের ঘণিষ্ঠ বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনকে নির্বাচন থেকে মাইনাস করতেই ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। যদিও ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি যে মদন তা তারা নিশ্চিত করেছেন।
ভিডিওতে যে নারীকে মদনের সাথে দেখা গেছে তার পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। সেই নারী দেবীডুবা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাধিকা রানী একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এইদিকে রাধিকা রানীর বেশ কয়েকজন প্রতিবেশী মদন-রাধিকার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। এতদিন লোকমুখে কানাকানি চললেও এবার তা সামনে এসেছে।
এইদিকে মদন মোহন রায় শারীরিক অসুস্থতাজনিত কারণে রংপুরে চিকিৎসাধীন থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২১ মে'র দ্বিতীয় ধাপের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর ছেলে মখদুম মাসুম মাশরাফি যুক্তি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মিঠু, শালডাঙ্গা ইউনিয়নের সাবেক সভাপতি মদন মোহন রায় এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল।
এমএসএম / এমএসএম
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু