সুবর্ণচরে চেয়ারম্যানপ্রার্থী সাবাব চৌধুরীর উঠান বৈঠকে জনতার ঢল
৮ মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
চরজব্বর ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক ও পরিবহন নেতা অলি উদ্দিন হাওলাদারের আয়োজনে ৫ মে রাত ৮ টায় উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ১২ নং সমাজ অলি উদ্দিন মার্কেট সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাবাব চৌধুরী, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম বিএসসি, চরজুবলীর চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান দিপক, যুবলীগ নেতা রহিম চৌধুরীসহ নেতৃবৃন্দরা।
এসময় চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরী জয়ী হলে নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং সবাইকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের অংশ গ্রহণ ছিলো চোখে পড়ার মত। উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব চৌধুরী নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্যাহ আল মামুন জাবেদ, বাহার চৌধুরী, ফয়সাল আহমেদ আকাশ, রফিক উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আহমেদ, সালমা সুলতানা চৌধুরী, আলেয়া বেগম, ফাতেমা বেগম প্রতীদন্ধিতা করছেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত