ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ২ জন গ্রেপ্তার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ২:১২

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে গোপাল চন্দ্র ঘোষ নামের এক ব্যাংক কর্মকর্তা (৩৯) কে পিটিয়ে জখম করার ঘটনায় পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার আসামিদের গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আসামীরা হলেন- ব্যাংক কর্মকর্তা গোপালের চাচা বিপুল চন্দ্র ঘোষ (৫৯) ও তার ছেলে সৌরভ ঘোষ (২৭)।

গোপাল ঘোষ জানান- তাঁর দাদী আলো রাণীর মৃত্যুর পর তার তিন ছেলে আমার বাবা নিখিল ঘোষ, বিপুল ঘোষ ও বাঞ্চা ঘোষ মিলে জমির সমান অংশীদার। কিন্তু তার চাচা বিপুল ঘোষ ১৫ দশমিক ৩২ শতাংশের ক্ষেত্রে সোয়া ১৭ শতাংশ জমি দখল করে আছে। এই নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে গত শুক্রবার চাচা বিপুল, তার স্ত্রী গায়ত্রী রাণী ও ছেলে সৌরভ ঘোষ আমাকে বেধড়ক মারপিট করে আহত করে।

এব্যাপারে মৃত বাঞ্চা ঘোষের ছেলে পল্লব ঘোষ জানান- জমির পজিশন মাপাজোক নিয়ে চাচা বিপুল ঘোষের সাথে তার ভাতিজা গোপাল ঘোষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা বিপুল ঘোষের গালে স্যান্ডেল মারতে গেলে তার ছেলে সৌরভ ঘোষ গোপালকে চড়থাপ্পর মারে। মামলার অপর আসামী বিপুলের স্ত্রী গায়ত্রী রাণী বলেন- এ ঘটনায় আামার স্বামী ও ছেলেকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানো হয়েছে। বাদীর মামারা প্রভাবশালী হওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

গোপাল চন্দ্র ঘোষ উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামের মৃত নিখিল চন্দ্র ঘোষের ছেলে। তিনি সিংড়া সদরের পূবালী ব্যাংকে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. ইমরান হাসান বলেন- ব্যাংক কর্মকর্তাকে মারধরের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির