ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ২:২৭

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারন সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত  ফিলিস্তিনকে স্বধীন রাষ্ট্রের মর্যদা দেয়ার দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি