শালিখায় গাঁজাসহ আটক-৩
মাগুরার শালিখায় ২শ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলো শালিখা উপজেলার হাটবাড়িয়া গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২২), একই গ্রামের গৌর পদ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (২০) ও অনাথ বিশ্বাসের ছেলে অভি বিশ্বাস (২১)।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই)লিটন গাজী নেতৃত্বে এ এস আই লিটন হোসেন , এএসআই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫মে (রবিবার) দিবাগত রাত্র ১২টার সময় উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের জনৈক বাবুল সরকারের চায়ের দোকানের সামনে থেকে রাজু বিশ্বাস, সজীব বিশ্বাস, অভি বিশ্বাস নামের তিনজনকে ২শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!
ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু
নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান, ২ট বসতঘর ও ১টি মন্দির পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি টাকা
গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
Link Copied