৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড, সাকিবদের ১৯৯ রানে হারালেন তামিমরা
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে। জবাবে রেজাউর রহমান রাজার রেকর্ড বোলিংয়ে ২১.৩ ওভারে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় শেখ জামাল।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেয়েই রেকর্ডের পথে যাত্রা করলেন রাজা। শেষ পর্যন্ত নিলেন ৮ উইকেট। আর তাতেই দেশের লিস্ট 'এ' ক্রিকেটের রেকর্ড গড়েন।
আজ রবিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬.৩ ওভারে ২৩ রানে ৮ উইকেট নেন রাজা। শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফেরান হাসান মাহমুদ। তবে এরপরেই রাজার ঝড় শুরু হয়। পরের ৮টি উইকেটই তিনি তুলে নেন।
এর আগে রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার।
সব মিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া ১৭তম বোলার রাজা। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। যেখানে বিশ্ব ক্রিকেটে এই সংস্করণে রাজার অবস্থান ষষ্ঠ। ২০১৮ সালের বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে স্রেফ ১০ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে ঝাড়খাণ্ডের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।
Israt / Israt
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!