পাইকগাছায় ৪শ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৪শ গ্ৰাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিরাশী গ্ৰাম থেকে ৪শ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সমিরন সানা (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সমিরন সানা লতা ইউপির শামুকপোতা গ্ৰামের উদয় সানার পুত্র। থানা ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, উপজেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপারের বিশেষ দিক নির্দেশনায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ব্যাবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এসময় তিনি জনসাধারণের সহযোগিতা চেয়ে মাদক জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। গ্রেফতারকৃত সমিরন সানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন