৪০০ উইকেটের মাইলফলকে সাকিব
আন্তর্জাতিক ও ঘরোয়া ওয়ানডে ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচেই লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৪০০তম উইকেটের দেখা পান তিনি।
বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। সর্ব প্রথম স্পিনার আব্দুর রাজ্জাক এই রেকর্ড গড়েছিলেন। এরপর মাশরাফি বিন মর্তুজা কীর্তিটি গড়েন। আজ গড়লেন সাকিব।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে আব্দুর রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। যেখানে মাশরাফির ২৮৭ ম্যাচ। সাকিবের প্রাইম ব্যাংকের সাথে ম্যাচ ছিল ৩০৮তম ম্যাচ।
সাকিব আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩১৭ উইকেট শিকার করেছেন। আজকের ম্যাচের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছিল তার ৩৯৮ উইকেট। আজ দুই উইকেট নিয়ে ৪০০ পূর্ণ করেছেন। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে তার উইকেট মাত্র ৮৩টি।
Israt / Israt
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!