ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দৃষ্টিনন্দন বাতিতে আলোকিত হল রাজশাহী শহরের আরেকটি সড়ক


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৪৩

রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৮টায় নগরীর মিজানের মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন রাসিক মেয়র।

এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন,মধ্য শহরের ন্যায় পেছিয়ে পড়া এই অঞ্চলেও উন্নয়ন করা হয়েছে। প্রশস্ত রাস্তা, ড্রেন নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন চলছে, এবার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সবাইকে নিয়েই রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু,২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজা,৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান,৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. ফেরদৌসী,মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান,প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট,সহকারী প্রকৌশলী ইনজামুল হক,সহকারী প্রকৌশলী সাকিব আদনান,উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম,পূজন দাস,কামাল পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট ২ দশমিক ২ কিলোমিটার সড়কে ৬৯টি পোল স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত বিদ্যুৎ সাশ্রয়ী সর্বমোট ১৩৮ সড়কবাতি সংযোজন করা হয়েছে। এই আলোকায়নের ফলে এলাকার নাগরিকদের চলাচলে নিরাপত্তার পাশাপাশি নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা