ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে পুকুর খননের সময় মাটিবাহী ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৪৭

নাটোরের গুরুদাসপুরে তিন ফসলি জমিতে পুকুর খননের সময় কাজে ব্যবহৃত মাটিবাহী  ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ৬ মে সন্ধ্যায় গুরুদাসপুরের মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দূর্ঘটনা ঘটেছে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার থানায় আনেন পুলিশ।

নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। তিনি প্রায় একমাস ধরে গুরুদাসপুরের মাটি ব্যাবসায়ী আব্দুল লতিফের অধিনে মাটিবাহী ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়- উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহনকরে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। 

সোমবার মাটিবাহি একটি ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিক। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি মাটিবাহি ট্রাক্টরের ধাক্কায় মাটিতে ছিটকে পরেন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।

স্থানীয়রা জানান- সন্ধ্যার একটু আগে বাদলের মৃত্যুর ঘটনাটি ঘটার পর দ্রুত খননযন্ত্রটি সরিয়ে ঘটনাস্থলের অদূরে একটি বাড়িতে রেখে সটকে পরেন পুকুর খননের কাজে নিয়োজিত লোকজন। সন্ধ্যার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাদলের লাশটি দেখে পুলিশকে খবর দেন। বাদলকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- বাদলকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। লাশটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির