ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রায়পুর বাসীর সেবক হতে চাই আবু সাঈদ জুটন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৩:২৩

লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার প্রতি আহবান জানিয়ে নিজেও হতে চান বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক।  রায়পুরের সংগ্রামী এই নেতা শুধু একজন আদর্শ রাজনৈতিক নেতাই নন তিনি গরীব, অসহায় মানুষের পরম বন্ধুও বটে। স্থানীয় কয়েকজন বলেন, " যেকোনো ব্যাপারে  জুটন ভাইয়ের কাছে গেলে সহযোগিতা পাই। তিনি কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। তিনি পরোপকারী,  নিঃস্বার্থ এবং নিরহংকারী। "

সংগ্রামী নেতা আবু সাঈদ জুটনের  বাবার নাম মোঃ মোস্তফা মিয়া, তার মা আনোয়ারা বেগম,  তিনি রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়ার ৭নং ওয়ার্ডের ৭৩২ নং বাড়িতে বসবাস করেন। তারা স্বপরিবারে দীর্ঘদিন যাবত বাংলাদেশ আ'লীগের রাজনীতির সাথে জড়িত।  খোঁজ নিয়ে জানা যায় সে ১৯৯৭ থেকে ১৯৯৮ ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ,  রায়পুর কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সহ - সভাপতি এবং ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জেলা জেলা ছাত্রলীগের উপ- অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।  তারপর ১২ ডিসেম্বর ২০১৯ সাল থেকে রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

৭ জানুয়ারি ২০২২ রায়পুর, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে তিনি রায়পুর, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত থেকে জনগণের নিরলস সেবা করে যাচ্ছেন। বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাহার এবং তাহার পরিবারের ভূমিকা ছিল অসামান্য।  স্থানীয় সূত্রে জানা যায় তিনি রাজনৈতিক জীবনে দলের নিয়ম শৃঙ্খলা পরিপন্থি এবং রাট্রদ্রোহী কোন কাজের সহিত জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই। 

ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য এই প্রতিবেদককে তিনি বলেন,  " আমার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ ও জনগণের সেবা করব। রাজনীতিতে যখন নাম লিখেছি তখন থেকে একটাই লক্ষ্য এবং স্বপ্ন ছিল সর্বস্তরের জনগণের সেবা করার এখন পর্যন্ত তাই করছি। রাজনীতি করে দল থেকে কিছু নিতে আসিনি, রাজনীতিতে নাম লিখেছি  দলকে দিতে,  দলের জন্য প্রয়োজনে নিজেকে আত্মত্যাগ করতে।  ভবিষ্যতে প্রজন্মকে শুধু একটাই অনুরোধ থাকবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দেশ ও জাতির সেবায় উৎসর্গ  করে। "

আবু সাইদ জুটন সম্পর্কে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এই প্রতিবেদককে বলেন, " আবু সাঈদ জুটন আ'লীগের একজন সৎ এবং ত্যাগী নেতা।  গোপন ভোটের মাধ্যমে তিনি রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর থেকে দলের জন্য একদিকে যেমন তিনি কঠোর পরিশ্রম করেছেন অপরদিকে তার নিজের অর্থও দলের জন্য ব্যয় করছেন।  এরকম একজন সৎ,  নিরহংকার,  পরোপকারী ও নিঃস্বার্থ নেতা পাওয়া দলের জন্য সৌভাগ্য। এরকম নেতা যদি দলে থাকে তাহলে দলকে সামনে এগিয়ে নিতে সহজ হয়। আমি তার ভবিষ্যত সাফল্য কামনা করছি। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা