ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম সোহেল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৩:২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ শরীয়তপুর  জেলার কারিগরি শাখায়  শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার কৃতি সন্তান   কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম সোহেল । শরীয়তপুর  জেলার ছয়টি উপজেলার কারিগরি শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে তাকে নির্বাচিত করা হয়। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের দ্বিগশুল গ্রামের মো: তোরাব আলী সরদারের  ছেলে।
শফিকুল ইসলাম ২০১০ সালে শরীয়তপুরের আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি জীবন শুরু করেন। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করছেন। ডামুড্যা উপজেলা কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন।তিনি ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক,  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তিনি ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 
অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষাবান্ধব ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাকে জেলার সেরা কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি  দৈনিক আজকের দর্পন শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার সংবাদ ও সকালের সময় প্রত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি  ।তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর ডামুড্যা উপজেলার সাধারন সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা