ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় জোড়া খুনের ঘটনায় ১৬ জনের নামে হত্যা মামলা, অজ্ঞাত ১৫, গ্রেফতার ২


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ৩:১৫

মৌলভীবাজারের বড়লেখায় জমি ও পূর্ব বিরোধের জেরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বাদী হয়ে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম নিজ বসতঘরের দক্ষিণ পাশের খোলা জমি থেকে গরু নিয়ে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে একদল লোক তাকে ঘিরে ধরে হামলা চালায়। এজাহারে উল্লেখ করা হয়, ১ ও ৪ নম্বর আসামির নেতৃত্বে ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কাইয়ূমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। হামলার খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। বাদীর অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরস্পর আত্মীয় এবং একই পক্ষভুক্ত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, দুই ভাই খুনের ঘটনায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী সোমবার রাতে থানায় মামলা করেছেন। এর আগেই হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত এজাহারের ২ নম্বর আসামি বিওসি কেছরীগুল মাঠগুদাম গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে জমির আলী (৩৫) প্রথমেই গ্রেফতার করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরেক এজাহার নামীয় ৯ নম্বর আসামি গৌরনগর গ্রামের মৃত শফিকের ছেলে আব্দুল আলিম (২৬)
গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা