সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক বিনষ্ট
সাতক্ষীরা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএস আই এর দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের দুটি স্থান থেকে ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করেছে প্রশাসন ।
সোমবার (০৬ মে) রাতে শহরের ফুড অফিসের মোড় ও বাকাল থেকে উক্ত ২০ মে. টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বৃষ্টির মধ্যে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পথে শহরের উক্ত দুটি স্থানে অভিযান চালিয়ে দুটি ট্রাক ভর্তি ২০ মে.টন আম জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আম ব্যবসায়ী ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাক চালক আজিজুল ইসলামকে ২হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। একই সাথে জব্দকৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয় এবং শহরের পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে জব্দকৃত ২০ মে.টন আম বুলডোজার দিয়ে বিনষ্ট করা হয়।
এমএসএম / এমএসএম
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
Link Copied