ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ চেয়ারম্যান প্রার্থীর, ভিডিও ভাইরাল


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী জামিল হাসান দুর্জয়ের সমাবেশ ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। পরে আবারো একই স্থানে অনুমতি ছাড়া সভা পরিচালনা করায় ওই প্রার্থীর এক কর্মীকে সাজা দেওয়ার প্রক্রিয়া চলাকালে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই প্রার্থী জামিল হাসান দুর্জয় ও তার কর্মী সমর্থকরা। 

০৭ মে মঙ্গলবার রাতে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। পাশেই নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছেন ম্যাজিস্ট্রেট। 

জানা যায় , মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা নগরহাওলা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসাও উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত সভাটি পণ্ড করে দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নগরহাওলা গ্রামে স্থানীয় ঝুট ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের নির্বাচনি সভা এবং কর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়। সেখানে নির্বাচনি আচরণ বিধি ভেঙ্গে সভা ও খাবার রান্না করায় ওই ঝুট ব্যবসায়ীকে না পেয়ে তার প্রতিনিধি ও জামিল হাসান দুর্জয়ের এক কর্মী হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত এবং রান্না করা খাবারগুলো জব্দ করে এতিমখানায় পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, প্রথমবার জরিমানা করে খাবারগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়। সে সময় তাদের সভা বন্ধের কথা বলা হয়। তারা নির্দেশ অমান্য করে পুনরায় সভা পরিচালনা করে কর্মীদের মধ্যে খাবার বিতরণ করছিলেন। খবর পেয়ে ফের সেখানে অভিযান পরিচালনা করে জামিল হাসান দুর্জয়ের এক কর্মীকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার প্রস্তুতি নেন। সে সময় প্রার্থী জামিল হাসান দুর্জয় ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা। তিনি বলেন, আজকের এই ঘটনাটি নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্টদের জানানো হবে। তারাই ব্যবস্থা নেবেন।

এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন