ঢাকা জেলা প্রশাসনের অভিযানে ৩২ শতক খাসজমি উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতক খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ মে) ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর দখলে থাকা বড় সায়েক মৌজার আর.এস ও সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮ নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা