ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীর ২ উপজেলা শুরু হয়েছে নির্বাচন,ভোটার উপস্থিতি কম


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:৪৩

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

শুরুতেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ।

সকালে সরেজমিনে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সোনাদীঘি উচ্চ বিদ্যালয়,মাটিকাটা উচ্চ বিদ্যালয়,মহিশালবাড়ি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে,কোথাও ৫ শতাংশ,তো কোথাও ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন,গতরাতে বৃষ্টি হবার কারণে সকালে উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত বাড়বে।

সকালে গোদাগাড়ীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও জানান তিনি।

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৬০ ও তানোরে ১ লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে ৫ জন চেয়ারম্যানসহ ৯ জন এবং তানোরে ২ জন চেয়ারম্যানসহ ৭ জন।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা